সেনাপতি : খালিদ বিন ওয়ালিদ (রা:) - ড. ইয়াসির ক্কাদি

বই: সেনাপতি : খালিদ বিন ওয়ালিদ (রা:)
লেখক: ড. ইয়াসির ক্কাদি
ভাষান্তর: মোহাম্মদ সাইফুল্লাহ
প্রকাশনী: "প্রচ্ছদ"
প্রচ্ছদ মূল্য: ১৫০৳



এটি একজন মুসলিম সেনাপতির গল্প। গল্প নয়, এটা গল্পের চেয়েও বেশি আকর্ষনীয় বিষয়।

জীবনে অনেক নায়ক অনেক হিরো দেখেছেন। কিন্তু কখনো উপলব্ধি করেছেন যে আমাদের ইসলামের ইতিহাসেও কিছু হিরো ছিলেন। যাদেরকে স্বয়ং মহান আল্লাহ নিজে উপাধিতে ভূষিত করেছেন। যারা হয়েছেন নিজেদের সময়কার সাধারণ মুসলমানদের আশা আকাঙ্ক্ষার প্রতিক। এইসকল মহান মানুষদের জীবনী ও কর্ম আমাদের ব্যবহারিক জীবনে কতটুকুই বা চর্চা করি তা আজ ভাববার বিষয় হয়ে দাড়িয়েছে। এই সব ব্যক্তিবর্গ যাদেরকে আমরা নিজেরা চিনতে ব্যর্থ হয়েছি সেই সাথে ব্যর্থ হয়েছি নিজেদের পরবর্তী প্রজন্মকে তাদের সাথে পরিচয় করিয়ে দিতে।

সম্প্রতি প্রচ্ছদ প্রকাশনীর একটি অমূল্য বই এই সব মহামানবদের একজন কে নিয়ে বের হয়েছে। সম্মানিত পাঠক! এতক্ষণে নিশ্চয়ই ধরতে পেরেছেন আমরা কার কথা বলছি। মহাবীর হজরত খালিদ বিন ওয়ালিদ (রা:) যিনি ছিলেন আল্লাহর তরবারী। যুদ্ধে পরাজিতদের সারিতে যার অবস্থান থাকতো বিপরীত অর্থাৎ, তিনি তার জীবনের কোনো যুদ্ধেই হারেননি। তার বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা না হোক মৌলিক একটি ধারণা পেতে হলেও আপনাদের সবার জন্য এই বইটি অপরিহার্য। সুতরাং পরিচিত হওয়া যাক আল্লাহর তরবারীর সাথে।



Post a Comment

0 Comments