গণতন্ত্র ও ইসলামী দৃষ্টিকোণ - ড. আহমদ আলী

বই: গণতন্ত্র ও ইসলামী দৃষ্টিকোণ
লেখক: ড. আহমদ আলী
প্রকাশনী: "প্রচ্ছদ"
প্রচ্ছদ মূল্য: ১৩০৳



আধুনিক মানবজীবন বিবিধ জটিলতাপূর্ণ। এসব বিষয়ে ইসলামের মতামত জানা মুসলিমদের জন্য অপরিহার্য। এ কারণে এসকল জটিল বিষয়াদী নিয়ে অনেকেই অনেক মতামত ব্যক্ত করেছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বক্তারা তার প্রান্তিকতা ও অগভীর মস্তিষ্কের পরিচয় দিয়েছেন। আর এ কারণেই বিষয়ের গভীরতায় না গিয়ে একটি মত দিয়ে দেওয়া এবং সে মতকেই অকাট্য ও অলঙ্ঘনীয় মনে করার একটি প্রবণতা বর্তমান সময়ে ব্যপকভাবে লক্ষণীয়। গণতন্ত্র হচ্ছে ঠিক এমনই একটি বিষয়। যার বিতর্ক এখনো মাঠে ঘাটে বিদ্যমান। ইসলামপন্থীদের মধ্যেই একাংশকেই এসব ব্যপারে সরব ব্যপারে বেশি সরব হতে দেখা যায়। আমরা লক্ষ্য করছি, আধুনিক বিশ্বে ইসলামী দলসমূহ ও চিন্তাবিদগণ এমন রাজনৈতিক ব্যবস্থা কথা চিন্তা করেন, যেখানে জনগণের রায়ের ভিত্তিতে সরকার গঠন হবে এবং সরকার জনপ্রতিনিধিদের পরামর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করবে। সকলের মতপ্রকাশের অধিকার থাকবে, ভোটাধিকার থাকবে, আইনের শাসন থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, গণমাধ্যমের স্বাধীনতা এবং সকল নাগরিকের মৌলিক মানবাধিকার নিশ্চিতের নিশ্চয়তা থাকবে ইত্যাদি। সেইসাথে এও লক্ষ্য করছি, যখন গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলা হয়, তখন তার পূর্বশর্ত হিসেবে এ সবের কথাই বলা হয়। অতএব একটু চর্মচক্ষে বিশ্লেষণ করলে দেখা যায় যে, ইসলামী দলগুলোর সরকার এবং রাষ্ট্রক্ষমতার বিষয়ে যে ধারণা এবং গণতান্ত্রিক ব্যবস্থার উল্লেখিত কাঠামোর মধ্যে অনেকাংশেই মিল রয়েছে।

'প্রচ্ছদ' প্রকাশনের 'গণতন্ত্র : ইসলামী দৃষ্টিকোণ' বইটি আপনাকে নিয়ে যাবে এইসব ঠুনকো বিতর্কসমূহের উর্ধ্বে। একটি নিরপেক্ষ মন নিয়ে বইটি পড়তে হবে আপনাকে। যাতে করে অন্ততপক্ষে এই বিষয়ে এতদিনের চিন্তাকে একটি পরিপূর্ণ রূপ দিতে পারেন। যার দ্বারা গণতন্ত্র সম্বন্ধে নিজ অবস্থানের উল্লেখযোগ্য পরিবর্তনে সক্ষম হতে পারে। যদিও আপনি হন গণতন্ত্রের পক্ষে অথবা বিপক্ষের গন্ডির সমর্থক। ইসলামের বুদ্ধিবৃত্তিক পথচলায় এই বইটি আপনার জন্য অমূল্য একটি সম্পদ হিসেবে রূপান্তর হতে মোটেও সময় নিবেনা।



Post a Comment

0 Comments