একজন কিংবদন্তি


 

আমি এক কিংবদন্তির কথা শুনেছি।
শুনেছি তার অমৃত বয়ান।
দেখেছি কাঁদতে অঝোরে রাসুলের(সা:) ভালবাসায়
আজো মোরা রয়েছি আশায়
তার মুক্তির প্রতিক্ষায়।
দলমত নির্বিশেষে শুনতো যার ওয়াজ
যার বাঘ্রকন্ঠে কর্ণকুহরে ফুটে উঠতো
ইসলামী সমাজ বাস্তবায়নের আকাঙ্ক্ষা
অন্তরে জেগে উঠতো তাওহীদি রাজ।
যার হাতে হাত মিলিয়ে শুদ্র, বৈশ্য, স্লেচ্ছ নির্বিশেষে সবাই পেত তাওহীদের দাওয়াত
যার মূলনীতি ছিল রাসুলেরই(সা:) দেখানো পথ
ছিল তার অন্তরে আকাঙ্ক্ষা
এক মঞ্চে আবারো জমায়েত হবে সকল তরিকা ও মত।
সহ্য হলোনা,
আর সহ্য হলোনা ইসলাম বিরোধী কুচক্রী দুশমনদের
আজ তিনি লৌহ শৃঙ্খলে বন্দী
এক শীতল রুমে রয়েছেন প্রতিক্ষায় মালাকুল মউতের
পার করে বাকি জিন্দেগী।
কি ভাবছো?
এতটি বছর ধরে কুরআনের দাওয়াত দিয়ে এই ছিল তার ভাগ্যে!
আমরা বললাম,
"আরে তিনিতো ব্যথিত!"
শুনেই তোমার মুখে মুচকি হাসির রেশ
এবার বুঝি শেষ হবে তার
তাগুতের বিরুদ্ধে হম্বিতম্বির রেশ।
নারে ভাই, ভুল বুঝেছো
তিনি ব্যাকুল হয়ে আছেন শাহাদাতের আকাঙ্ক্ষায়
সঙ্গী সাথীরা সব চলে গিয়েছে আল্লাহর রাহে
তিনি একাই পড়ে রয়েছেন
জালিমের কারাগারে
ওরে দুশমন,তাগুতী সাম্রাজ্যবাদী কায়েমের দল!
এক সাইদীকে জেলে পচিয়ে মারবি বলে পুলকিত বোধ করছিস
তোরা তোদের কর্ণ কুহর খুলে এই কথা শুনে রাখ
সম্ভব হলে লিপিবদ্ধ রাখ
জেনে রাখ, শুরু হয়েছে বিপ্লব
সাইদী তৈরি হচ্ছে ঘরে ঘরে হাজার থেকে লাখ লাখ।

"একজন কিংবদন্তি"
- আব্দুল্লাহ আল রাইহান
০২/০৫/২০২০

Post a Comment

0 Comments