প্রায়শ্চিত্ত - এক হতভাগা রাসুলপ্রেমীর বয়ান


আমার নবী সেদিন জানতে চাবেন
সেই মহা হাশরের দিন,
আমার অপমানেও ছিলে ঘুমিয়ে
শাতিমেরা বাজিয়েছে বীণ।

জবাবে তোমার কিছু বলার আগে
ইলমুদ্দীন উঠবে কেঁদে
হে আমার প্রিয়, সেদিন থেকে ঘুমাইনি
তোমার অবমাননায়
রঙ্গীলা ওর জানে দিয়েছি বিঁধে।

রাসুল এবার দৃষ্টি ফেরালেন
পঙ্কিলতাময় তোমার ঘর্মাক্ত মুখে,
বেয়ে পরছে লজ্জা গড়িয়ে
দুনিয়ায় ছিলে চুপ
মুখ ফোটেনি কভু রাসুলের দুঃখে।

তিনি এবার এগুলেন হাউজে কাউসারের
কিনারার ধারে
এতগুলো লোক সব অপেক্ষায়,
দেখি! কারে ডাকে বারে বারে?

একে সব সব নবীপ্রেমিকের ভীড়ে
পাচ্ছিনা ঠাই মোরা,
কাঁদছি পিপাসায় কাতর সবাই
ওরে! মোদের ফেলে যাসনে তোরা।

নিজেদের চুল নিজেরা ছিড়ে
প্রায়শ্চিত্ত করি,
রাসুলের অপমানে ফের উঠবো জেগে
যদি দুনিয়ায় ফিরি।

প্রায়শ্চিত্ত
আব্দুল্লাহ আল রাইহান
০১/১১/২০২০


 

Post a Comment

0 Comments