ভাই আমার! তুমি স্বাধীন। - বৈশ্বিক ইসলামিস্টদের প্রেরণা যে কবিতাটি।

 


উস্তায সাইয়্যেদ কুতুব শহীদ (রহঃ) এর ক্বাসীদা সর্বসাকুল্যে হয়তো দুইটি। জেলখানায় এই শেষোক্ত কবিতাটি তিনি রচনা করেছিলেন তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে কোন একদিনে। পৃথিবীর সকল ইসলামী আন্দোলনের কর্মীদের উদ্দেশ্য করে উস্তায এই ক্বাসীদাটি লিখেছিলেন যা আজও হতাশ মুসলিক যুবকদের উদ্দীপ্ত করে।


তার এই কবিতাটিতে তিনি নিজ দায়িত্ব আমাদের উপর কাঁধে অর্পন করার কথা ব্যক্ত করেছিলেন। পরবর্তীতে এই কবিতাটির উত্তরে মসুলের আরেক কবি যুননুন ইউনুস রচনা করেছিলেন আরেক বিখ্যাত কাসীদা, আখি! সাওফা তাবকী আলাইকাল উয়ুন ( ভাই আমার! আপনার প্রস্থানে আমাদের চোখ অশ্রুসিক্ত হবে)।


অনুবাদসহ লিরিক্স:

--------------------------

أخي أنت حرٌ وراء السدود

(আখী আনতা হুররুন ওয়ারাআস সুদুদ)

ভাই আমার! তুমি স্বাধীন, প্রাচীরের অভ্যন্তরেও


أخي أنت حرٌ بتلك القيود

(আখী আনতা হুররুন বিতিলকাল কুয়ুদ)

ভাই আমার! তুমি স্বাধীন এই শৃঙ্খলে আবদ্ধ থেকেও


إذا كنت بالله مستعصما

(ইযা কুনতা বিল্লাহি মুসতা’সিমা)

যখন তুমি আঁকড়ে ধরবে এক আল্লাহকে


فماذا يضيرك كيد العبيد

(ফামা যা ইয়াদ্বিরুকা কাইদুল ‘আবীদ)

বান্দার শত চক্রান্ত তোমার কিইবা ক্ষতি করবে?


أخي ستبيد جيوش الظلام

(আখী সাতাবীদু জুয়ুশুয যলাম)

ভাই আমার! অন্ধকারের এই বাহিনী অচিরেই নিশ্চিহ্ন হবে।


و يشرق في الكون فجر جديد

(ওয়া ইউশরিক্বু ফিল কাওনি ফাজরুন জাদীদ)

নতুন ভোরের আলোতে তখন পৃথিবী হবে উদ্ভাসিত


فأطلق لروحك إشراقها

(ফাআত্বলিক্ব লিরুহিকা ইশরাক্বাহা)

সে আলোর অন্বেষণে খুলে দাও তোমার আত্মার বাঁধন 

ترى الفجر يرمقنا من بعيد

(তারাল ফাজরা ইয়ারমুক্বুনা মিম বা’ঈদ)

দেখতে পাবে, দূর থেকে আমাদেরকে উঁকি দিচ্ছে সে ফজর


أخي إن ذرفت علىّ الدموع

(আখী ইন যারাফতা ‘আলাইয়াদ দুমু’)

ভাই আমার! আমার জন্যে যদি তোমার চক্ষু সিক্ত হয়


و بللّت قبري بها في خشوع

(ওয়া বাল্লালতা ক্ববরী বিহা ফি খুশু’)

আর যদি এর দ্বারা আমার কবর ভিজিয়ে দাও


فأوقد لهم من رفاتي الشموع

(ফা আওক্বিদ লাহুম মিন রুফাতিশ শুমু’)

তবে আমার দেহাবশেষ দ্বারা প্রজ্বলিত করো শিখা


و سيروا بها نحو مجد تليد

(ওয়া সীরু বিহা নাহওয়া মাজদিন তালীদ)

আর এর মাধ্যমেই এগিয়ে চলো সমুজ্জল মর্যাদা পানে


أخي إن نمُتْ نلقَ أحبابنا

(আখী ইন নামুত নালক্বা আহবাবানা)

ভাই আমার! যদি আমরা মরি তবে সাক্ষাৎ হবে প্রিয়জনদের সাথে


فروْضاتُ ربي أعدت لنا

(ফারওদ্বাতু রব্বী উ’ইদ্দাত লানা)

আর আমাদের প্রভুর জান্নাত আমাদের জন্যে প্রস্তুত রাখা হবে


و أطيارُها رفرفت حولنا

(ওয়া আত্বইয়ারুহা রফরফাত হাওলানা)

সেখানের পাখিগুলো আমাদের চারপাশে ডানা ঝাপটাবে


فطوبى لنا في ديار الخلود

(ফা তূবা লানা ফি দিয়ারিল খুলুদ)

সেই চিরস্থায়ী আবাস আমাদের জন্যে কতইনা উত্তম হবে

أخي هل تُراك سئمت الكفاح

(আখী হাল তুরাকা সাইমতাল কিফাহ)

ভাই আমার! আমার মনে হচ্ছে এই লড়াইয়ে তুমি ক্লান্ত হয়ে পড়েছ


و ألقيت عن كاهليك السلاح

(ওয়া আলক্বাইতা ‘আন কাহিলাইকাস সিলাহ)

কাঁধ থেকে নামিয়ে রেখেছ অস্ত্র


فمن للضحايا يواسي الجراح

(ফামান লিদ্বহায়া ইউওয়াসিল জিরাহ)

তবে মাযলুমের ব্যথায় সমব্যথী হয়ে আত্মোৎসর্গকারী কে হবে?  


و يرفع راياتها من جديد

(ওয়া ইয়ারফা’উ রয়াতাহা মিন জাদীদ)

নতুন করে তাদের ঝাণ্ডা উঁচিয়ে ধরবে কে?


أخي إنني ما سئمت الكفاح

(আখী ইন্নানি মা সামি`তুল কিফাহ)

ভাই আমার! আমি লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়িনি


و لا أنا ألقيت عني السلاح

(ওয়ালা আনা আলক্বাইতু ‘আন্নিস সিলাহ)

কাঁধ থেকে অস্ত্রও নামিয়ে রাখিনি


وإن حاصرتني جيوش الظلام

যদি রাতের অন্ধকার বাহিনী আমাকে ঘিরে ফেলে


 فإني على ثقة بالصــباح

তবু আমি জানি সকালের আলো একদিন প্রস্ফুটিত হবে


و إني على ثقة من طريقي

(ওয়া ইন্নি ‘আলা ছিকাতিন মিন ত্বরীক্বী)

এই পথের প্রতি আমার অগাধ আস্থা রয়েছে


إلى الله رب السنا و الشروق

(ইলাল্লাহি রব্বিস সানা ওয়াশ শুরুক্বি)

আস্থা রয়েছে দীপ্তিদানকারী আল্লাহর প্রতিও


فإن عضني الشوك أو عافني

(ফা ইন আ’ফানিস সাওক্বু আও ‘আক্বানী)

দুর্গম এই পথে আমি কাঁটাবিদ্ধ হই বা না হই


فإني أمين لعهدي الوثيق

(ফা ইন্নি আমীনুন লি’আহদিল ওয়াছীক্ব)

আমি আমার প্রতিশ্রুতি পূরণে দৃঢ়বদ্ধ হয়ে রইবো।



কার্টেসি: আরশাদ আনসারী 

Post a Comment

0 Comments